কিন্ডারগার্টেন অব বাংলাদেশ পেকুয়া উপজেলা শাখার কমিটি গঠিত
বিভাগীয় প্রতিবেদক। | অক্টো ৩, ২০২৫ | ০২:১০
ছবি: প্রতিবেদক।
সভাপতি – মুজিবুল হক চৌধুরী, সম্পাদক হামিদ হোছাইন
স্টাফ রিপোর্টার:-
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পেকুয়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
২ অক্টোবর বিকালে পেকুয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ হলরুমে কিংস্টন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: নুরুল আমিনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন, শীলখালী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক হামিদ হোছাইন, পেকুয়া স্মার্ট স্কুলের প্রধান শিক্ষক এইচ এম সাজ্জাদ হোছাইন, সোনালী বাজার সাজেদা বেগম বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো: ইয়াছিন, মগনামা উপকূলীয় স্কুলের প্রধান শিক্ষক শাহেদ, টইটং ইক্বরা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক হেফাজ উদ্দিন, পেকুয়া প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোরাদুল কাদের মনির, পেকুয়া মডেল বিদ্যাপীঠের পরিচালক আব্দু রাজ্জাকসহ বিভিন্ন কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষকগণ।
সভা শেষে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন পেকুয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মুজিবুল হক চৌধুরী
, সহ-সভাপতি পেকুয়া কিংস্টন স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল আমিন, সহ-সভাপতি পেকুয়া স্মার্ট স্কুলের প্রধান শিক্ষক এম এস এইচ ছিদ্দিকী, সেক্রেটারী শিলখালী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ হামিদ হোছাইন, অর্থ সম্পাদক পেকুয়া প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোরাদুল কাদের মনির, নির্বাহী সদস্য টৈটং ইক্বরা স্কুলের প্রধান শিক্ষক হেফাজ উদ্দিন ও সোনালী বাজার সাজেদা বেগম বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মুহাম্মদ ইয়াছিন।