চকরিয়ায় শারদীয় উৎসবে পূজামন্ডপ পরিদর্শনে নবাগত জেলা প্রশাসকঃ পুজারীদের সঙ্গে কুশল বিনিময়
বিভাগীয় প্রতিবেদক। | অক্টো ২, ২০২৫ | ১২:১০
ছবি: প্রতিবেদক।
,চকরিয়া প্রতিনিধি
শারদীয় উৎসব ঘিরে কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন পূজামন্ডপের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক মোঃ আবদুল মান্নান। বুধবার (১ অক্টোবর) রাতে কক্সবাজারের জেলা প্রশাসক চকরিয়া পৌঁছে উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং মন্দির ও মণ্ডপ কমিটির সংশ্লিষ্টদের নিয়ে বেশকটি পূজা মণ্ডপ ঘুরে দেখেছেন। এসময় তিনি পূজারী ও হিন্দু সম্প্রদায়ের বিভিন্নস্থরের নাগরিকদের সঙ্গে কুশল বিনিময় করেছেন।
জেলা প্রশাসক মোঃ আবদুল মান্নান সর্বশেষ বুধবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের কেন্দ্রীয় দূর্গা মন্দির পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক মো: আব্দুল মান্নানকে স্বাগত জানান ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যান রিয়াজ উদ্দিন সিপু ও মন্দির কমিটির নেতৃবৃন্দরা।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইদুজ্জামান চৌধুরী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান, মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান। এছাড়াও সেখানে পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন পরবর্তী কক্সবাজারের নবাগত জেলা প্রশাসক মোঃ আবদুল মান্নান ডুলাহাজারা কেন্দ্রীয় মন্দিরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। ##
জি/স