চন্দনাইশে ছৈয়দাবাদ পাহাড়ে সিএনজি চালককে মারধর করে সিএনজি দস্যুতার ঘটনার প্রধান আসামী সাইফুল গ্রেপ্তার

বিভাগীয় প্রতিবেদক। | অক্টো ১, ২০২৫ | ০৪:১০
ছবি: প্রতিবেদক।

চন্দনাইশ প্রতিনিধিঃ

গত ৯ সেপ্টেম্বর চন্দনাইশে হাশিমপুর ছৈয়দাবাদ খাঁনহাট-ধোপাছড়ি সড়কের লট এলাহাবাদ মুছা বাইন্যাস্থ গহীন পাহাড়ের ভিতর নির্জন স্থানে ইটের সলিং রাস্তার উপর (মিনি বান্দরবান খ্যাত) থেকে সিএনজি চালক চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ড দক্ষিণ জাফরাবাদ, মোহছেন মাঝির বাড়ী এলাকার মৃত আহম্মদ ছফা মো: মিজানুর রহমান (৪০) কে মারধর করে সিএনজি ছিনতাই করে নিয়ে যায় ছিনতাই ও ডাকাত দলের সদস্যরা। এই ঘটনার প্রেক্ষিতে সিএনজি চালক মো: মিজানুর রহমান (৪০) বাদী হয়ে চন্দনাইশ থানার মামলা নং-১৩, তারিখ- ২১/০৯/২০২৫খ্রি:, ধারা- ৩৯৪ পেনাল কোড রুজু করা হয়।

৩০ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানা পুলিশ হাটহাজারী থানাধীন আমানবাজার এলাকায় অভিযান পরিচালনা করে সিএনজি ছিনতাই মামলার প্রধান আসামী সাইফুল ইসলাম (৩৮), পিতা- আব্দুল গনি প্রঃ ওসমান গনি প্রঃ হেদায়েতুল্লাহ, মাতা- সালমা বেগম, সাং- রাংগী পাড়া, ০১নং ওয়ার্ড, বগাচতর ইউপি, থানা- লংগদু, জেলা- রাঙ্গামাটিকে গ্রেফতার করা হয়। আসামী সাইফুল চট্টগ্রাম আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। সে ও তার সহযোগী আসামীরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। সম্প্রতি বর্ণিত আসামী ও তাহার সহযোগী আসামীরা অনুরুপভাবে পটিয়া, আনোয়ারা, ভুজপুর থানা এলাকা হইতে একাধিক সিএনজি অটোরিক্সা চুরি, ডাকাতি করিয়া নিয়েছে মর্মে তথ্য পাওয়া যাচ্ছে। আসামী দেওয়া তথ্যের আলোকে সিএনজি উদ্ধারে ও অপর আসামীদের গ্রেফতারে লক্ষ্যে অভিযান অব্যাহত
আছে বলে জানান চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার। ওসি জানান, আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য যে, গত ৯ সেপ্টেম্বর বিকেল ৪টায় দোহাজারী বাজার থেকে গ্রেফতারকৃত আসামী সাইফুল ইসলাম ও তার সহযোগীরা বাদীকে হাশিমপুর ছৈয়দাবাদ খান হাট-ধোপাছড়ি সড়কে (মিনি বান্দরবান খ্যাত) ঘুরতে যাওয়ার কথা বলে সিএনজি রিজার্ভ ভাড়ায় ঠিক করে ৯শত টাকা ভাড়ার বিনিময়ে নিয়ে মারধর করে ছিনতাই করে।

ট্যাগঃ

সূত্র: ইন্টারনেট।