পেকুয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বিভাগীয় প্রতিবেদক। | অক্টো ৪, ২০২৫ | ০৭:১০
ছবি: প্রতিবেদক।

পেকুয়া নিউজ ডেস্ক :

কক্সবাজারের পেকুয়ায় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

 শনিবার (৪ অক্টোবর) উপজেলার উজানটিয়া ইউনিয়নের নতুন ঘোনা কুরআনিয়া দারুল উলুম মাদ্রাসা মাঠে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

পেকুয়া উপজেলা সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্ঠা মোঃ সাইফুল ইসলাম জানান, সমাজ কল্যাণ পরিষদ সব সময় মানবিক ও অসহায় মানুষের জন্য কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় পেকুয়ার সন্তান ডাক্তার মুহাম্মদ আবু তৈয়ব, ডাক্তার মোহাম্মদ রিসান কাদের ও ডেন্টিস মোঃ জিয়াউর রহমান বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন। সমাজ কল্যাণ পরিষদের পক্ষ আগাত রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে। উজানটিয়া-মগনামার ২৫০জনের অধিক রোগীকে সেবা প্রদান করা হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্ঠা মাস্টার ইফতেখার উদ্দিন, উপদেষ্টা ও মায়ের দোয়া লাইব্রেরি এন্ড ষ্টেশনারীর সত্ত্বাধিকারী আরমান বিন কাশেম, সদস্য আসবাদ, আমজাদ, জিদান, নাঈম ও আরিফ।

ট্যাগঃ

সূত্র: ইন্টারনেট।