পেকুয়ায় সার্বজনীন দুর্গোৎসব পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন
বিভাগীয় প্রতিবেদক। | অক্টো ২, ২০২৫ | ১২:১০
ছবি: প্রতিবেদক।
স্টাফ রিপোর্টার
কক্সবাজারের পেকুয়ার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হতে যাওয়া দুর্গাপূজার বিভিন্ন দুর্গোৎসব পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন।
বুধবার রাত ৯টার দিকে উপজেলার কেন্দ্রীয় দুর্গা মন্দিরে আয়োজিত দুর্গোৎসব, শীলখালী বারবাকিয়া পূজা দূর্গোৎসব পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে কৌশল বিনিময় করেন।
এ সময় তিঁনি বলেন,সাম্প্রদায়িক সম্প্রীতিতে উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী একটি দল। আমরা সকল মানুষকে মর্যাদার চোখে দেখি। একটি দল ক্ষমতায় আসার জন্য ইসলামের দোহাই দিয়ে যাচ্ছে। শীলখালী কালিমন্দিরসহ বিভিন্ন মন্দিরের সড়ক সংস্কারের জন্য ইউএনও কে বলছিলাম তিনি ইতিমধ্যে বরাদ্দ দিয়েছেন অতিশীঘ্র কাজ শুরু হবে। তিনি সালাহউদ্দিন আহমেদ ও এডভোকেট হাসিনা আহমেদের সালাম পৌঁছে দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বারবাকিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মাষ্টার ইউনুস মেম্বার, শীলখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দু রশিদ,
উপজেলা তাঁতীদলের আহবায়ক জয়নাল আবেদীন ও সদস্য সচিব ইমরুল হাসান ইমু, উপজেলা কৃষকদলের আহবায়ক আবু ছিদ্দিক রনিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।