মিরসরাইয়ে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক খাদে, চালক নিহত

বিভাগীয় প্রতিবেদক। | অক্টো ১, ২০২৫ | ০৪:১০
ছবি: প্রতিবেদক।

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ইদ্রিস মহাজন (৪৮) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। বুধবার (১ অক্টোবর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই ফায়ার সার্ভিসের লিডার হায়াতুন নবী।

নিহত ইদ্রিস মহাজন ভোলা জেলার লাল মোহন থানার গজারিয়া এলাকার মহাজন বাড়ির মৃত সুলতান মহাজনের ছেলে।

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিল লিডার হায়াতুন নবী বলেন, বুধবার ভোরে উপজেলার কমলদহ এলাকায় আলু বোঝাই একটি ট্রাক (চট্ট মেট্র ট -১১০৭২৩) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে চালক ইদ্রিস মহাজন ভিতরে আটকা পড়ে। তাকে উদ্ধার করে কুমিরা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুমিরা হাইওয়ে থানার জাকির রব্বানী বলেন, মিরসরাইয়ে আলুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চালক ইদ্রিস মহাজন নিহত। লাশ উদ্ধার করে আইনি পক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায়কবলিত গাড়ি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ফিরোজ /স

ট্যাগঃ

সূত্র: ইন্টারনেট।