রামুতে রাবার বাগানে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
বিভাগীয় প্রতিবেদক। | অক্টো ১, ২০২৫ | ১২:১০
ছবি: প্রতিবেদক।
পেকুয়া নিউজ ডেস্ক :
কক্সবাজারের রামুতে একটি রাবার বাগান থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রামু ফায়ার সার্ভিস সংলগ্ন জোয়ারিয়ানালা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কুলালপাড়া এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ধারণা, যুবকটিকে অন্য কোথাও হত্যা করে পরে তার মরদেহ রাবার বাগানে ঝুলিয়ে রাখা হয়েছে। কারণ মরদেহটি ঝুলন্ত অবস্থায় থাকলেও শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্তে কাজ চলছে। মৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।”এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিচয় ও হত্যার পেছনের কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।