জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম এর আহবায়ক কমিটির সদস্য হলেন এডভোকেট ছৈয়দুল করিম
বিভাগীয় প্রতিবেদক। | সেপ্টে ২০, ২০২৫ | ০৯:০৯
ছবি: প্রতিবেদক।
পেকুয়া নিউজ ডেস্ক :


কক্সবাজার জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম এর সদ্য নবগঠিত কমিটির সদস্য মনোনীত হলেন এডভোকেট ছৈয়দুল করিম রাব্বানী। আজ জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম এর সভাপতি এড, মোস্তাক আহমদ ও সদস্য সচিব এড, মুহাম্মদ তাওহিদুল আনোয়ার এর যৌথ স্বাক্ষরে কক্সবাজার জেলা শাখার কমিটি অনুমোদন হয়। এডভোকেট ছৈয়াদুল করিম রাব্বানী পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের নতুনঘোনা এলাকার গর্বিত সন্তান। কক্সবাজার জেলা দায়রা জজ আদালতে আইন পেশায় সুনামের সহিত কাজ করে আসছেন। তিনি ছাত্র জীবন থেকে শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসাবে সাংগঠনিক কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণ ছিল। আইন পেশায় নিযুক্ত হওয়ার পর আজ জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম এর নবগঠিত কমিটির সদস্য মনোনীত হলেন।
নবগঠিত কমিটির সদস্য এডভোকেট ছৈয়দুল করিম রাব্বানী বলেন, ছাত্র জীবন থেকেই শহীদ জিয়ার আদর্শের সৈনিক ও সাবেক সফল যোগাযোগ মন্ত্রী ও জাতীয়তাবাদী দল বি এন পি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাহ উদ্দিন আহমদ এর কর্মী হিসাবে প্রতিটি সাংগঠনিক কর্মকান্ডে সক্রিয় অংশ গ্রহণ করে আসছি এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। আমার ও বাবা-মা’র স্বপ্ন ছিল লেখাপড়া করে প্রতিষ্টিত হয়ে আমার জন্মভূমি রাজাখালীসহ জেলার সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করব। মহান আল্লাহ আজ স্বপ্ন পুরণ করায় আল্লাহ দরবারে শুকুরিয়া জ্ঞাপন করছি এবং আমার নেতা সালাহ উদ্দিন আহমদ সাহেবের প্রতি স্বশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি জেলা কমিটিতে সদস্য মনোনীত হওয়ার পেছনে যাদের একান্ত সহযোগিতা ও সমর্থন পেয়েছি তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।