পেকুয়ায় প্রবাসীর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
বিভাগীয় প্রতিবেদক। | ফেব্রু ১৯, ২০২৬ | ১২:০২
ছবি: প্রতিবেদক।
পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারে পেকুয়ায় রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছে ইউ এ-ই সরকার অনুমোদিত বাংলাদেশ ইউ এ-ই সমিতির কার্যকরী কমিটির সিনিয়র সদস্য মোহাম্মদ জুবাইদুল করিম।
গতকাল পেকুয়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বকসু চৌকিদার পাড়া এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। জানা গেছে, প্রতি বছরের মতো এবারও প্রায় অর্ধশতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে নগদ ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত (আবুধাবি) প্রবাসী মোহাম্মদ জুবাইদুল করিম মুঠো ফোনে বলেন, ব্যক্তিগত উদ্যোগে এলাকায় যাদের ইফতার সামগ্রী কেনার সামর্থ্য নেই, তাদের কে প্রতি বছর রমজান মাস উপলক্ষে সহায়তা দিয়ে আসছি। এর ধারাবাহিকতায় এ বছরও দিলাম। মানবিক সহায়তার মাধ্যমে আগামীতেও মানুষের পাশে থাকার চেষ্টা করবো।
এসময় বাংলাদেশ এউ এ-ই সমিতি’র ওই নেতা আরও বলেন, পবিত্র রমজান মাস সেয়াম সাধনার মাস। এই মাসে বিত্তবানদের এলাকার গরিব-অসহায় মানুষের পাশে থাকার আহবান জানান। ইফতার সামগ্রী বিতরণকালে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম একে খাঁন শাখার কর্মকর্তা ওবাইদুর রাশেদ, পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দিদারুল করিম, স্থানীয় সমাজ প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গসহ অনেকে উপস্থিত ছিলেন।
জু/দি