পেকুয়ায় মহিলা মাদক কারবারীসহ আটক ৩, ইয়াবা উদ্ধার

বিভাগীয় প্রতিবেদক। | মার্চ ২, ২০২৬ | ০৯:০৩
ছবি: প্রতিবেদক।

পেকুয়া ডেস্ক :

কক্সবাজারের পেকুয়ায় যৌথ বাহিনীর এক অভিযানে মহিলা মাদক কারবারিসহ ৩ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২৯৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎ রবিবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিলখালী ইউনিয়নের কাছারিমুড়া এলাকার রেজাউল করিমের বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী।

এতে ‎আটকৃতরা হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউপির নুর আহমদের স্ত্রী মোস্তফা বেগম (৪১), বাড়ির মালিক রেজাউল করিম (৫৮) ও রেজাউল করিমের ছেলে আব্দুর রহিম (২৮)।

‎যৌথ বাহিনী সূত্রে জানায়, শিলখালী ইউনিয়নের কাছারিমুড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেট এনে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। যৌথ বাহিনী মাদক ও মাদক ব্যবসা নির্মূলে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। তারই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি মাদক কারবারি চক্র শিলখালী কাছারিমুড়া এলাকায় অবস্থান নিশ্চিত হয়।

রবিবার দিবাগত রাত ১টার দিকে পেকুয়া আর্মি ক্যাম্প (১৬ ক্যাভ্যালরি) ক্যাপ্টেন রাইয়ান ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ৩ মাদক কারবারিকে ২৯৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। ‎পরবর্তীতে আইনি প্রক্রিয়ার জন্য আটককৃতদের কে পেকুয়া থানায় সোপর্দ করা হয়।

‎এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃতের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়। আটককৃতরা বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয় করে থাকে। ‎তিনি আরো বলেন, মাদক নির্মূলে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগঃ

সূত্র: ইন্টারনেট।