পেকুয়ায় লবণ চাষিদের ১৫ দফা দাবিতে জনসমাবেশ অনুষ্ঠিত

বিভাগীয় প্রতিবেদক। | সেপ্টে ২০, ২০২৫ | ০১:০৯
ছবি: প্রতিবেদক।

ডেস্ক নিউজ :

কক্সবাজারের পেকুয়ার রাজাখালী ইউনিয়ন পরিষদ মাঠে লবণ শিল্প রক্ষায় চাষিদের ১৫ দফা দাবিতে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর ) বিকেল ৩ টায় পেকুয়া উপজেলা  মৎস্য ও কৃষি কল্যাণ সমিতির সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে  ও সদস্য দেলওয়ার হোসাইন এবং পেকুয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মুজিব হক চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। 

পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও লবণ, মৎস্য ও কৃষি কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত জনসমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)র কেন্দ্রীয় সদস্য সচিব শরীফ জামিল।

প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে উপকূলের লবণ চাষি ও জেলেদের জীবন জীবিকা যেভাবে হুমকির মুখে পড়েছে আগামীতে লবণ চাষি ও জেলেরা কর্মহীন হয়ে পড়ার শঙ্কায় রয়েছে বিশাল এ জনগোষ্ঠী। এদিকে বৈরী আবহাওয়া ও নদীর পানি দূষণের মাত্রা অতিরিক্ত লবণাক্ততার কারণে ইলিশ ও বিভিন্ন প্রজাতের সামুদ্রিক মাছ কমে যাওয়ায় ইলিশের ভরা মৌসুমে সাগরে গত কয়েক বছর ধরে জেলেরা ন্যদিকে লবণ চাষ যোগ্য জমিতে শিল্প কারখানা গড়ে উঠার কারণে কর্মহীন হয়ে পড়া ও বিদেশ থেকে লবণ আমদানির ফলে  উৎপাদিত লবণের ন্যায্য মূল্য না পেয়ে চাষিরা লবণ উৎপাদনে নিরুৎসাহি হয়ে পড়ায় লবণ চাষিদের জীবন জীবিকা হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। চাষিদের উৎপাদিত লবণ বাজারে আসার আগেই আমদানিকৃত লবণ বাজার দখল করে নেয়।

‎এমন পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষে লবণ চাষি ও জেলেদের জীবন জীবিকা রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানান তিনি ।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন মিয়া, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, সুন্দরবন রক্ষায় আমরা এর সভাপতি ও মোংলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুর আলম শেখ, ধরা কক্সবাজার এর সহ সভাপতি ফরিদুল আলম শাহিন,পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মঞ্জু, চুনতি রক্ষায় আমরা এর সভাপতি সানজিদা রহমান,বরগুনা জেলা ধরার সদস্য সচিব,মুশফিক আরিফ, হাওর রক্ষা আন্দোলনের সভাপতি, তোফাজ্জল সোহেল, মৌলভী বাজার ধরার আহবায়ক এমএ সালেহ সোহেল, নারী নেত্রী সাবিনা ইয়াসমিন জিনু,রাজাখালী এয়ার আলী খাঁন আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এম এম জাফর, জাকের হোসেন,লবণ চাষি আবদুল হালিম, আবদুল জব্বার, নেজাম উদ্দিন প্রমূখ।

‎এসময় পেকুয়া, বাঁশখালী, মহেশখালী, কুতুবদিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে লবণ চাষি,জেলে ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

ট্যাগঃ

সূত্র: ইন্টারনেট।