লোহাগাড়ায় এসির কমপ্রেসারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বিভাগীয় প্রতিবেদক। | সেপ্টে ২১, ২০২৫ | ০১:০৯
ছবি: প্রতিবেদক।

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের লোহাগাড়ায় এসির কমপ্রেসারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জিহাদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বটতলি ব্যাংক এশিয়া ভবনের তৃতীয় তলার বাইরে থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিহত জিহাদ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ঘোনাইঘর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কাছারি কলা গ্রামের মো. শফিকুল ইসলাম গাজির ছেলে। তিনি লোহাগাড়া সদর রশিদার পাড়ায় ভাড়া বাসায় থেকে ভাঙ্গারি ব্যবসা করতেন।

ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, এসির কমপ্রেসারে শর্ট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, রাতের যে কোনো সময়ে কমপ্রেসার মেশিন চুরি করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

লোহাগাড়া থানার এসআই কায়কোবাদ জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাজ্জাদ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

জে/স














	

ট্যাগঃ

সূত্র: ইন্টারনেট।