শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারে সাথে সাক্ষাতে মিলিত হলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান
বিভাগীয় প্রতিবেদক। | অক্টো ৩, ২০২৫ | ০৭:১০
ছবি: প্রতিবেদক।
স্টাফ রিপোর্টার,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পেকুয়ার সন্তান ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাতে মিলিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কেন্দীয় ছাত্র দল নেতা ডাকসু ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান।
শুক্রবার (৩অক্টোবর) জুমা পরবর্তী পেকুয়ায় আসার পর সিকদার পাড়া মৌলভীবাড়ীর পারিবারিক কবরস্থানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমদ এর মরহুম পিতা মাতার কবর জিয়ারত করেন। পরে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন তিনি।
ওই সময় পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয়, সদস্য সচিব আবুল কাশেম নুরী ও সাবেক সদস্য সচিব মারুফুল ইসলাম, শহীদ ওয়াসিমের পিতা শফিউল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।