অশুভ শক্তি বিনাসে শুভ বার্তা ছড়িয়ে পড়ুক সবার মনে: পেকুয়ায় জেলা প্রশাসক আবদুল মান্নান
বিভাগীয় প্রতিবেদক। | অক্টো ২, ২০২৫ | ১১:১০
ছবি: প্রতিবেদক।
স্টাফ রিপোর্টার
পেকুয়া উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান ।
বুধবার (১অক্টোবর) সন্ধ্যা ৭টায় পেকুয়া কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন দিয়ে শুরু করে কার্যক্রম।
ওই সময় তিঁনি বলেন, সার্বজনিন দূর্গাপূজা আয়োজনে সরকার সব ধরণের প্রদক্ষেপ গ্রহণ করেছে। ভক্তবৃন্দরা যাতে সঠিকভাবে প্রার্থনা করতে পারে আইন শৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনী নিষ্টার সঙ্গে দায়িত্ব পালন করছেন। অশুভ শক্তির বিনাসে সামনের দিনে শুভ বার্তা নিয়ে আসুক এই প্রার্থনা সবার ভিতর ছড়িযে পড়ুক।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুজ্জামান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, সহকারী কমিশনার নুর পেয়ারা বেগম, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা, পেকুয়া পূঁজা উদযাপন পরিষদের সভাপতি সুমন বিশ্বাস, স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনিক কর্মকর্তা।